ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জামালপুরে দুদকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সভায় বক্তব্য রাখেন দুদকের পরিচালক মলয় কুমার সাহা। ছবি: বাংলারচিঠিডটকম

‘তারুণ্যের একতাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে ২১ নভেম্বর বৃহস্পতিবার জামালপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক মলয় কুমার সাহা। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সদস্য মুখলেছুর রহমান লিখন, মৌলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, গৌতম সিংহ সাহা, সরস্বতী রানী রাজভর, দেওয়ানগঞ্জ উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, দুদকের উপসহকারী পরিচালক আতিউর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামরুজ্জামান।

দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

সভায় বক্তারা বলেন, পরিবর্তিত বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দুদক এবং দুপ্রক কমিউনিটির লোকজন সাথে নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। ২০ বছরে দুদকের অর্জন, ব্যর্থতা এবং চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা করা হয়। দুর্নীতির ঝুঁকিপূর্ণ স্থান ও ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।

দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন ইস্যুভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন এবং দুর্নীতিবাজদের তথ্য দিয়ে দুদককে সহায়তা করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান দুদক পরিচালক মলয় কুমার সাহা। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

জামালপুরে দুদকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৩:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪