ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

জয়সুরিয়ার ঘূর্ণিতে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারালো শ্রীলংকা

বাঁ-হাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়ার ঘূর্ণিতে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৬৩ রানে হারিয়েছে স্বাগতিক শ্রীলংকা। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন জয়সুরিয়া। এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলংকা।

গল টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন শ্রীলংকার ২ উইকেট এবং নিউজিল্যান্ডের দরকার ছিলো ৬৮ রান। শ্রীলংকার ছুঁড়ে দেওয়া ২৭৫ রানের টার্গেটে দিন শেষে ৮ উইকেটে ২০৭ রান করেছিলো নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসদের ভরসা হিসেবে ৯১ রানে অপরাজিত ছিলেন ব্যাটার রাচিন রবীন্দ্র।

২৩ সেপ্টেম্বর সোমবার টেস্টের শেষ দিন ১৬ মিনিট ও ২২ বল টিকে ছিল নিউজিল্যান্ড। এসময় বাকী ২ উইকেটে মাত্র ৪ রান যোগ করে ২১১ রানে অলআউট হয় কিউইরা।

দিনের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রবীন্দ্রকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জয়সুরিয়া। ৯টি চার ও ১টি ছক্কায় ১৬৮ বলে ৯২ রান করেন রবীন্দ্র।

এক ওভার পর নিউজিল্যান্ডের শেষ ব্যাটার উইলিয়াম ও’রুর্ককে বোল্ড করে শ্রীলংকার জয় নিশ্চিত করেন জয়সুরিয়া। ও’রুর্ককে শূন্য হাতে আউট করে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন তিনি। ১৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে অষ্টম বারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন জয়সুরিয়া। ৬৮ রানে ৫ উইকেট নেন তিনি। ম্যাচে ২০৪ রানে ৯ উইকেট নিয়ে ক্যারিয়ারে পঞ্চমবার ম্যাচ সেরা হন জয়সুরিয়া।

এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডকে সড়িয়ে এক ধাপ উন্নতিতে তৃতীয় স্থানে উঠলো শ্রীলংকা। ৮ ম্যাচে ৪টি করে জয়-হারে ৫০ শতাংশ পয়েন্ট আছে লংকানদের। এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেল নিউজিল্যান্ড। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৪২.৮৫ শতাংশ পয়েন্ট আছে নিউজিল্যান্ডের। তালিকার শীর্ষে ভারত (৭১.৬৭) এবং ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ (৩৯.২৯)।

আগামী ২৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে শ্রীলংকা-নিউজিল্যান্ড।

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

জয়সুরিয়ার ঘূর্ণিতে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারালো শ্রীলংকা

আপডেট সময় ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪