ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

জামালপুর এপির উদ্যোগে গাছের চারা বিতরণ

এলাকার শিশু, কিশোর ও প্রতিবন্ধীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যতে পুষ্টি ও অর্থনৈতিক সয়ম্ভরতা অর্জনের লক্ষ্যে জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে ৩০ হাজার গাছের চারা বিতরণ কাজের উদ্বোধন করা হয়। ৩০ জুলাই মঙ্গলবার বিতরণ কাজ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

জামালপুর পৌরসভার পাথালিয়ায় গাছের চারা বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, সিডিও সাব্বির হোসেন, উন্নয়ন সংঘের এসডিএইচসি প্রকল্প কর্মকর্তা আরজু মিয়া প্রমুখ।

এপির কর্মএলাকার শিশু, কিশোর ও উপকারভোগী মায়েদের মাঝে বিনামূল্যে নিম, লটকন ও পিয়ারা গাছের চারা দেওয়া হয়। প্রতিজন তিনটি করে চারা গ্রহণ করেন। একই সাথে কিশোরীদের মাঝে দুই প্যাকেট করে উন্নত মানের স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

জানা যায়, জামালপুর পৌরসভার, সদর উপজেলার লক্ষ্মীরচর ও শরিফপুর ইউনিয়নে ১০ হাজার জনের মাঝে মোট ৩০ হাজার উল্লেখিত গাছের চারা বিতরণের উদ্যোগ নেয়া হয়। এছাড়া ২ হাজার কিশোরীর মাঝে ৪ হাজার প্যাকেট স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

অপরদিকে এপির পরামর্শে গঠিত জামালপুর বাগেরহাটা শিশু ফোরামের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। শিশু ফোরামের সদস্যরা নিজেরা চাঁদা তুলে গাছের চারা কিনে প্রতিবন্ধী সদস্যদের মাঝে বিতরণ করে। শিশুদের এ মহতী কাজকে সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ প্রেম এবং সচেতনতা সৃষ্টির অনন্য উদাহরণ বলে এলাকাবাসী মন্তব্য করেন। এ বিতরণ কাজে উপস্থিত ছিলেন জামালপুর এপির এরিয়া ম্যানেজার সাগর ডি কস্তা, স্পন্সরশিপ অফিসার উজ্জল কোরাইয়া পেড্রিক প্রমুখ।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ গত তিন বছর যাবৎ জামালপুর এরিয়া প্রোগ্রামের মাধ্যমে স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস, জীবিকায়ন, স্পন্সরশিপসহ শিশুদের সর্বোত্তম সুরক্ষায় বহুমাত্রিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। জানা যায় হংকং ও মালয়েশিয়ার অর্থ সহয়তায় ১০ বছরব্যাপী এ কর্মসূচি জামালপুরে বাস্তবায়ন হবে।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বলেন, শিশু, কিশোরদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং যথাযথ যত্ন ও পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করে তুলে ভবিষ্যৎ তহবিল গঠন করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

জামালপুর এপির উদ্যোগে গাছের চারা বিতরণ

আপডেট সময় ০৫:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪