ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট : কালেক্টরেট স্কুল জিতেছে ৮ রানে, হেরেছে বঙ্গবন্ধু আইডিয়াল

জামালপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ দলের বোলার সৈকত বল উপহার পায়। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ১০ মার্চের ম্যাচে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ দলকে ৮ রানে পরাজিত করেছে জামালপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ দল। বিসিবির আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুর জিলা স্কুল মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জামালপুর জেলার চারটি স্কুল দল এতে অংশ নিচ্ছে।

টস পর্বে ম্যাচ আম্পায়ার ও দুইদলের অধিনায়ক। ছবি : বাংলারচিঠিডটকম

টসে জিতে জামালপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ দলের অধিনায়ক সৈকত প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা ৩৫ ওভারে সব উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৪৫ রান। (তামিম ২৯, রাহাদ ২৬, সজিব ২০, সোবাহান ১৬, ইমরান ১৩, হামিম ১১, রাব্বি ৪/১৫, জুয়েল ২/৩০, বিপুল ১/২৭, রাজ দিপ ১/১২ বোলাররা অতিরিক্ত দিয়েছে ৩১ রান)।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক রাব্বির বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ দল। তারা ২৬ ওভারের মাথা সব উইকেটে হারিয়ে ১৩৭ রান করে ম্যাচ হেরে মাঠ ছাড়ে। মাত্র ৮ রানে ম্যাচ জিতেছে জামালপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ দল। (আহাদ ৩৮, নিরব ২৬, শামীম ২০, বিপুল ১১; সৈকত ৫/৪৯, হামিম ২/৩৪, ইমরান ১/২৬, সোবাহান ১/১৩, বোলাররা অতিরিক্ত দিয়েছে ২৫ রান)।

ম্যাচসেরা বিজয়ী দলের বোলার সৈকতকে বল উপহার দেন ম্যাচ আম্পায়ার সিয়াম আল দীন ও সৌম্য দীপ বসু।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট : কালেক্টরেট স্কুল জিতেছে ৮ রানে, হেরেছে বঙ্গবন্ধু আইডিয়াল

আপডেট সময় ০৯:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪