ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি

জাপানে ভূমিকম্পের তিনদিন পরও ৫০ জনের বেশি নিখোঁজ

বাংলারচিঠিডটকম ডেস্ক :

জাপানে ভূমিকম্প আঘাত হানার তিন দিন পরও নিখোঁজ রয়েছে ৫০ জনেরও বেশি। প্রাণ হারিয়েছে অন্তত ৭৮ জন। আহত হয়েছে ৩৩০ জন।

এছাড়া বিদ্যুৎ ও পানি নেই শত শত বাড়িতে। এ পরিস্থিতিতে হাজার হাজার সৈন্য, দমকলকর্মী ও পুলিশ ধ্বংসস্তুপের নিচে কাউকে জীবিত উদ্ধারের আশায় ব্যাপকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

১ জানুয়ারি জাপানের মধ্যাঞ্চলীয় ইশিকাওয়া এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে প্রায় ২৯ হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া এক লাখ ১০ হাজার বাড়িতে নেই কোন পানি সরবরাহ।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নোটো উপদ্বীপ এলাকার ক্ষুদ্র সম্প্রদায়গুলো মূল এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় তিনশ’ লোক ত্রাণ পাওয়ার আশায় মরিয়া হয়ে অপেক্ষায় করছে।

শক্তিশালী ভূমিকম্পের পর ওয়াজিমা এলাকায় অন্তত ১.২ মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ে। এছাড়া আরো কিছু এলাকা থেকেও সুনামির খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, জাপানে প্রতি বছর শত শত ভূমিকম্প আঘাত হানে। তবে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি এতে হয় না। গত চার দশকেরও বেশি সময় ধরে দেশটিতে কঠোর বিল্ডিং কোড মেনে চলা হয়।

এদিকে ২০১১ সালে সমুদ্র তলায় রিখটার স্কেলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট ভয়াবহ সুনামিতে ১৮ হাজার পাঁচশ’ লোক হয় প্রাণ হারিয়েছে না হয় নিখোঁজ হয়েছে।

এ সুনামিতে ফুকুশিমা পরমাণু কেন্দ্র ভেসে গেছে যা ইতিহাসের সবচেয়ে বড়ো ধরনের পরমাণু বিপর্যয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ

জাপানে ভূমিকম্পের তিনদিন পরও ৫০ জনের বেশি নিখোঁজ

আপডেট সময় ০১:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪