ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

ইসলামপুরে জনপ্রতিনিধিসহ ১৪ জুয়াড়ি আটক

আটক জুয়াড়িরা। ছবি: বাংলারচিঠিডটকম

আটক জুয়াড়িরা। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর থেকে জনপ্রতিনিধিসহ ১৪ জন জুয়াড়িকে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা-২ দেওয়ানগঞ্জ ডিবি। ১৬ ডিসেম্বর রাতে উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ১৬ ডিসেম্বর মধ্যরাতে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই আবু রায়হানের নেতৃত্বে একদল পুলিশ ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অভিযান চালায়। এসময় ইউপি সদস্য পশ্চিম বামনা গ্রামের জহুরুল ইসলাম, খোকন ভুট্টো, আমির হোসেন, হাফিজুর রহমান, মনু শেখ, আনোয়ার হোসেন, বাবু শেখ, আসলাম মিয়া, গুঠাইল মাঝিপাড়া গ্রামের জীবন দাস, গুঠাইল নদীপাড়া গ্রামের জালাল আকন্দ, গুঠাইল গিলাবাড়ী গ্রামের জিয়াউর রহমান, গুঠাইল আকন্দ পাড়া গ্রামের হোসাইন আকন্দ, সুমনা আকন্দ ও শামীমুল বাশারকে আটক করা হয়। জহুরুল ইসলাম চিনাডুলি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য।

জেলা গোয়েন্দা শাখা-২ দেওয়ানগঞ্জ ওসি সোহেল রানা নিশ্চিত করে জানান, ১৬ ডিসেম্বর মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জন জুয়াড়িকে আটক করা হয়। ১৭ ডিসেম্বর বিকালে জুয়া আইনের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

ইসলামপুরে জনপ্রতিনিধিসহ ১৪ জুয়াড়ি আটক

আপডেট সময় ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩