ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

জামালপুরে পাওয়ার প্রকল্পের সমাপনী সভা

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। ছবি: বাংলারচিঠিডটকম

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে দরিদ্র ও সুবিধাবঞ্চিত গৃহকর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্তি, ন্যায্যতাভিত্তিক অধিকার সংরক্ষণ, উন্নত জীবন ব্যবস্থা তৈরি, মানবাধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় গৃহীত পাওয়ার প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ও প্রকল্পের কর্মকর্তা মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলার চেয়ারম্যান মো. আবুল হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার।

সভায় অন্যান্যের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, উন্নয়ন সংঘের জেন্ডার প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক অপূর্ব চক্রবর্তী, বাসসের সাংবাদিক মুখলেছুর রহমান লিখন, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক রাজন্য রুহানি, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, ইমাম ও গৃহকর্মীরা উপস্থিত ছিলেন।

অক্সফামের সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন প্রমোশন অফ উইম্যান এম্পাওয়ারমেন্ট এন্ড রাইটস (পাওয়ার) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এক বছরের কাজের সার্বিক বিষয় নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার।

সভায় শ্রম আইন ২০০৬ অনুযায়ী গৃহকর্মীদের গৃহশ্রমিক হিসেবে অন্তর্ভুক্তিকরণ, সরকারের গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা বাস্তবায়ন, সর্বোত্তম পর্যায়ে বর্ধিত মজুরি এবং কর্মস্থলে গৃহকর্মীদের মানসম্মত কর্মঘণ্টা বজায় রাখা, নারীর জন্য ইতিবাচক মনোভাব তৈরি ও পরিবারে সহনশীল পরিবেশ সৃষ্টিতে লাগসই প্রক্রিয়া নিশ্চিত করা, গৃহকর্মীদের মধ্যে একটি প্লাটফরম প্রতিষ্ঠার মাধ্যমে তাদের মাঝে ঐক্য গড়ে তোলা এবং নিয়োগকর্তার পাশাপাশি পরিষেবা প্রদানকারীদের সাথে যোগাযোগ করার ক্ষমতা বৃদ্ধি করা, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে গৃহকর্মীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা, স্থানীয় পর্যায়ে আইন ও নীতির কার্যকর বাস্তবায়নে উৎসাহিত করার জন্য সম্মিলিত প্রচেষ্টা এবং নারীর প্রতি সহিংসতা হ্রাস এবং ক্ষমতায়ন করাসহ প্রকল্পের সম্পাদিত বিভিন্ন উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে আলোকপাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

জামালপুরে পাওয়ার প্রকল্পের সমাপনী সভা

আপডেট সময় ০৫:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩