ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

হাওয়াইয়ে ভয়াবহ দাবানলের পর এখনও নিখোঁজ অন্তত ১১শ’ লোক

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের দু’সপ্তাহ পর এখনও নিখোঁজ রয়েছে অন্তত ১১শ’ লোক।

কর্তৃপক্ষ ২২ আগস্ট এ কথা জানিয়েছে।

এদিকে এফবিআই মৃতদের দেহাবশেষ শনাক্ত করতে পরিবারের সদস্যদের সহায়তা চাচ্ছে।

যুক্তরাষ্ট্রে গত এক শতাব্দীর মধ্যে হাওয়াইয়ের এ দাবানল ছিল সবচেয়ে ভয়াবহ। এতে অন্তত ১১৫ জনের প্রাণহানি হয়েছে।

মৃতের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।

পর্যটক শহর লাহাইনায় ১২ হাজার লোকের বসবাস ছিল। এটি এখন মানচিত্র থেকে মুছে গেছে। পুলিশ, রেডক্রসহ বিভিন্ন সংস্থার কাছে থাকা তালিকার হাজার হাজার লোক এখনও নিখোঁজ রয়েছে।

বিশেষ এজেন্ট স্টিভেন মেরিল মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশান (এফবিআই) তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছে।

তিনি বলেন, আমরা সকল তালিকা যাচাই বাছাই করছি যাতে সত্যিকারভাবে নিখোঁজদের শনাক্ত করতে পারি।

মেরিল বলেছেন, ২২ আগস্ট পর্যন্ত এফবিআইয়ের গণনায় ১১শ’ লোকের নিখোঁজের কথা জানা গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।

এখন আরও তথ্যের জন্যে জনগণের কাছ থেকে সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে এফবিআই মৃতদের শনাক্ত করতে পরিবারের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে। এখন পর্যন্ত ১১৫ জনের মধ্যে ২৭ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, দৃষ্টিনন্দন হাওয়াইয়ে দু’সপ্তাহ আগে দাবানলের সূত্রপাত ঘটে। পরে হারিকেন ডোরার প্রভাবে তৈরি হওয়া প্রচণ্ড বাতাসের কারণে এ দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

মাউই দ্বীপের কর্তৃপক্ষ বলছে, দাবানলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক বছর সময় লাগবে। এছাড়া প্রয়োজন হবে শত শত কোটি ডলারের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা

হাওয়াইয়ে ভয়াবহ দাবানলের পর এখনও নিখোঁজ অন্তত ১১শ’ লোক

আপডেট সময় ০৪:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩