ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১

ইসলামপুর থানা

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আতাউর রহমান (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এছাড়াও তার ছোট ভাই ফরহাদ হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন।

১০ অক্টোবর, শনিবার ইসলামপুর পৌর এলাকার দক্ষিণ ভেঙ্গুরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান দক্ষিণ ভেঙ্গুরা গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, পৈত্রিক জমি নিয়ে আতাউর রহমানের সাথে চাচাত ভাই সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ১০ অক্টোবর সকালে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় আতাউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে যান।  সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই প্রতিবেদককে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১

আপডেট সময় ১০:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬