দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও অপতৎপরতার প্রতিবাদে মশাল মিছিল করেছে জামালপুরের ইসলামপুর উপজেলা ছাত্রদল।
১০ অক্টোবর, শনিবার রাতে ইসলামপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরুল হাসান কায়েসের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন, ছাত্রনেতা সোহেল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরুল হাসান কায়েস বলেন, আওয়ামী লীগ অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিহত করতে ছাত্রদল সব সময় প্রস্তুত রয়েছে। ছাত্রদলের নেতা-কর্মীদের ফ্যাসিবাদ দমনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এই কর্মসূচিতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতা-কর্মী এতে অংশ নেন।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 


















