ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজিল্যান্ডে রেকর্ড বৃষ্টিতে ৩ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক : নিউজিল্যান্ডের অকল্যান্ডে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে তিনজন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছে একজন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ২৮ জানুয়ারি এ কথা জানিয়েছেন।

দেশটির বৃহত্তম এ শহরের বন্যা উপদ্রুত এলাকা ঘুরে এসে এক সংবাদ সম্মেলনে হিপকিন্স বলেন, আকস্মিক এই বন্যায় তিনজন মারা গেছে, একজন নিখোঁজ রয়েছে।

তিনি বলেন, অকল্যান্ডে ২৭ জানুয়ারি ছিল সবচেয়ে বৃষ্টিমুখর দিন। সাম্প্রতিক সময়ে এটি ছিল নজিরবিহীন ঘটনা।
হিপকিন্স মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, আবহাওয়ার তীব্রতা কতো মাত্রায় পৌঁছেছে তা এই প্রাণহানি থেকে বুঝা যায়।

দেশটির আবহাওয়া অফিস বলেছে, স্থানীয় সময় ২৭ জানুয়ারি সকাল থেকে ২৪ ঘণ্টায় অকল্যান্ড বিমান বন্দরে ২৪৯ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে।

অকল্যান্ডের রাস্তাগুলো আকস্মিক বন্যায় নদীতে রূপ নিয়েছে। বিমানবন্দরে যাওয়ার রাস্তাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

২৮ জানুয়ারি বিকেল নাগাদ আভ্যন্তরীণ টার্মিনাল পুনরায় খুলে দেওয়া হয়। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট চলাফল ২৯ জানুয়ারি পুনরায় শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।

হিপকিন্স বলেছেন, আমরা অকল্যান্ডকে যথাসম্ভব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজিল্যান্ডে রেকর্ড বৃষ্টিতে ৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:৪০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩