ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

কুয়েতে নিষিদ্ধ অজয়-সিদ্ধার্থের সিনেমা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নিজের দেশের পর বিদেশেও বেশ বিপাকে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘থ্যাঙ্ক গড’। কুয়েতে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সেই সম্পর্কে এখন পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, সিনেমার বিষয়বস্তু নিয়ে সেদেশে বসবাসকারী একাংশের আপত্তি রয়েছে। এ কারণেই কুয়েত সেন্সর বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে।

গেল ৯ সেপ্টেম্বর ‘থ্যাঙ্ক গড’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসে। তারপর থেকেই বিতর্কের মুখে পড়ে অজয় ও সিদ্ধার্থ অভিনীত সিনেমাটি। এরইমধ্যেই সিনেমাটির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। বেশিরভাগই অভিযোগে বলা হয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাতের কথা।

ভারতের উত্তরপ্রদেশের জওনপুর আদালতে সিনেমাটির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব। তার অভিযোগ, সিনেমার ট্রেলারেই হিন্দু ধর্ম নিয়ে মশকরা করা হয়েছে। পাশাপাশি হিন্দু ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত হানা হয়েছে।

‘থ্যাঙ্ক গড’-এ চিত্রগুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। শ্রীবাস্তবের দাবি, চিত্রগুপ্তকে কর্মফলের দেবতা হিসেবে মনে করা হয়। তিনি মানুষের ভালো ও মন্দ কাজের হিসাব করেন। এমন ব্যক্তিত্বের মুখে আপত্তিকর সংলাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ এই আইনজীবীর।

ইন্দ্র কুমার পরিচালিত ‘থ্যাঙ্ক গড’ আগামী ২৫ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। সিদ্ধার্থ প্রথমবার অজয় দেবগনের সঙ্গে এই সিনেমায় কাজ করলেন। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাকুল প্রীত সিং।

এর আগে ‘দে দে প্যায়ার দে’ সিনেমায় অজয়ের নায়িকা হয়েছিলেন এই অভিনেত্রী। তবে এবারে তিনি সিদ্ধার্থের সঙ্গিনী। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নোরা ফাতেহি।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

কুয়েতে নিষিদ্ধ অজয়-সিদ্ধার্থের সিনেমা

আপডেট সময় ০৫:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২