ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড

জামালপুর : জব্দ করা মরিচেবর গুঁড়া ও ধনিয়ার গুঁড়া ব্রহ্মপুত্র নদে ফেলে দিয়ে ধংস করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে অভিযান চালিয়ে ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত বিপুল পরিমাণ মরিচ ও ধনিয়া গুড়া উদ্ধার করা হয়েছে। সেখান থেকে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ৯ নভেম্বর, সোমবার জামালপুর জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর থেকে নান্দিনা বাজারের বিভিন্ন খাদ্যদ্রব্যের দোকান ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। বিভিন্ন খাদ্যপণ্য সংগ্রহ করে ভ্রাম্যমাণ ল্যাবে তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছিল। অভিযান চলাকালে বাজারের তিনটি মরিচ ও ধনিয়া গুঁড়া কলে বিপুল পরিমাণ ভেজাল সামগ্রীর সন্ধান পান তারা। অভিযানে কাঠের গুঁড়া, তুষ, নিম্নমানের ক্ষতিকর রং মিশ্রিত মরিচের গুড়া এবং ধনিয়া গুড়াতে ধনিয়ার পরিবর্তে ধনিয়া গাছের গুড়া ও ভেজাল সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

 অভিযানের সময় ভেজাল সামগ্রী মিশ্রিত ১০ মণ মরিচের গুঁড়া, চার মণ ধনিয়া গুঁড়া ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। ভেজাল কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালত তিনজন মিল মালিককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

জামালপুর : নান্দিনা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

দণ্ডপ্রাপ্তরা হলেন রেজাউল করিম (৫৫), গিয়াস উদ্দিন (৬০) ও আব্দুর রাজ্জাক (৫৫)। এছাড়াও কর্মচারী কালু মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরও দুই মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্টেট মো. ইমন হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নেন। পরে জব্দ করা এসব বিপুল পরিমাণ ভেজাল সামগ্রী ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে বিনষ্ট করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ এই প্রতিবেদককে বলেন, মরিচ ভাঙানোর কলে মরিচের গুঁড়াতে ক্ষতিকর রং মিশ্রণ ও পুরনো পঁচা মরিচ গুঁড়া করতে দেখেছি। ধনিয়া গুঁড়াতে ধনিয়ার পরিবর্তে ধনিয়ার গাছ গুঁড়া করে ও অন্যান্য ভেজাল সামগ্রী ব্যবহার করে ভাঙাচ্ছিল। এছাড়াও তুষ ও কাঠের গুড়া সংযোজন করছিল। ১০ মণ মরিচের গুঁড়া ও চার মণ ধনিয়া গুড়া জব্দ করেছি। পরিবেশের কোনো ক্ষতি না করে সেগুলো বিনষ্ট করা হয়েছে।

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড

আপডেট সময় ১০:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬