ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

আত্মহত্যাই করেন সালমান শাহ : আদালত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ঢালিউড সুপার হিরো সালমান শাহ আত্মহত্যা করেছেন মর্মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন গ্রহণ করে আদেশ দিয়েছেন আদালত।

৩১ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার আইনজীবী ফারুক আহাম্মদের করা নারাজি আবেদন খারিজ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই আদেশ দেন।

এর মাধ্যমে ২৫ বছর পর সালমান শাহ যে আত্মহত্যাই করেছেন, সেই প্রতিবেদন আদালতে গৃহীত হলো।

এর আগে নারাজি আবেদনে মামলার বাদী সালমান শাহর মা নীলা চৌধুরীর জবানবন্দি ভার্চ্যুয়ালি রেকর্ডের অনুমতি চাওয়া হয়। এছাড়া মামলায় এক আসামির ভিডিও রেকর্ডের কপি চেয়ে আরেকটি আবেদন করা হয়।

আদালত সবকটি আবেদন খারিজ করে আদেশ দিয়েছেন বলে জানান লন্ডনে থাকা নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহাম্মদ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন কি না, সেটা এখন বাদীর সিদ্ধান্ত।

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা পড়ে। ওই দিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতের ডেসপাস শাখায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ রহস্যজনকভাবে মারা যান। সেসময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।

ছেলেকে হত্যা করা হয়েছে-এমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান তিনি। একাধিক সংস্থা এটি আত্মহত্যা হিসেবে প্রতিবেদন দিলেও সালমান শাহর বাবার মৃত্যুর পর মা তাতে নারাজি দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

আত্মহত্যাই করেন সালমান শাহ : আদালত

আপডেট সময় ০৬:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১