ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

শ্রীবরদীতে প্রেমিকার স্বজনের দায়ের কুপে যুবকের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক প্রেমিকার স্বজন দা দিয়ে কুপিয়ে মিজান নামে এক যুবককে হত্যা করেছে। ৮ আগস্ট রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের মলা নাপিতের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মিজান পার্শ্ববর্তী চাংপাড়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে। ঘটনার রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবুল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবুল স্থানীয় সাহেব আলীর ছেলে।

যুবক মৃত্যুর ঘটনায় ৯ আগস্ট দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহত মিজানের বাবা বলেন, ৮ আগস্ট রাতে মিজানকে আকন্দপাড়ার বাবুল নামে একজন ডেকে নিয়ে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। প্রেম ঘটিত কারণে এ হামলার ঘটনা হয়েছে বলে তিনি জানান।

থানা পুলিশের ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় আজ একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

শ্রীবরদীতে প্রেমিকার স্বজনের দায়ের কুপে যুবকের মৃত্যু

আপডেট সময় ০১:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১