ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়েছে শত শত একর এলাকা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আবারও দাবানলে পুড়ে গেছে শত শত একর এলাকা। পরিস্থিতি মোকাবিলায় সরিয়ে নেয়া হচ্ছে ওই এলাকার কয়েক হাজার বাসিন্দাকে। ৩০ এপ্রিল নতুন করে আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে দাবানল। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী।

প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবরের দিকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে দাবানল দেখা দিলেও, এ বছর প্রায় মাস চারেক আগেই বনাঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ছে আগুন।

লস অ্যাঞ্জেলেসের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে সান্তা ক্লারিটা ও ম্যাজিক মাউন্টেইনের কাছাকাছি অঞ্চলে বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে আগুনের সূত্রপাত। ইতোমধ্যেই ওই এলাকার প্রায় ৬৫০ একর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণে এলেও, দাবানল ছড়িয়ে পড়ছে এক স্থান থেকে অন্য স্থানে। শুক্রবার নতুন করে দাবানল শুরু হয়েছে থাউজেন্ড ওকস এবং ওয়েস্ট লেক ভিলেজ এলাকায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দমকল বাহিনী।

এদিকে ক্যালিফোর্নিয়ায় গেল বছরের ভয়াবহ দাবানলের সূত্রপাত বজ্রপাত থেকে নয়, বরং একটি হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতেই ইচ্ছাকৃতভাবে বনাঞ্চলে আগুন দেওয়া হয়েছিল বলে সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তদন্ত কর্মকর্তারা। উত্তর ক্যালিফোর্নিয়ার সোলানো কাউন্টিতে গেল বছরের ১৮ই আগস্ট শুরু হয়েছিলো ভয়াবহ দাবানল। আগুনে পুড়েছিলো কয়েক লাখ একর বনভূমি ও কৃষিজমি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়েছে শত শত একর এলাকা

আপডেট সময় ০৬:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১