ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

জামালপুরে র‌্যাবের অভিযানে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিন আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকায় স্বামীর সহযোগিতায় স্ত্রীকে গণধর্ষণ সংক্রান্ত মামলার প্রধান আসামিসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ৪ অক্টোবর রাতে জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পশ্চিম তারতাপাড়া এলাকায় স্বামীর সহযোগিতায় স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটে। আসামিদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় ৪ অক্টোবর একটি মামলা দায়ের হয়। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসাবে সর্বোচ্চ গুরুত¦ দিয়ে র‌্যাব অভিযান পরিচালনা করে।

র‌্যাব স্থানীয় সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নির্ণয় করে ৪ অক্টোবর রাত ৭টা ৫ মিনিটের দিকে জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজার এলাকা থেকে মামলার ২ নম্বর আসামি মো. নুর নবী কারীকে (৪০) গ্রেপ্তার করে।

তারপর রাত ৯টা ৪০ মিনিটের দিকে জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি ভিকটিমের স্বামী মো. সুজন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে রাত ১১টা ৫৫ মিনিটের দিকে জেলার মাদারগঞ্জ উপজেলার পশ্চিম তারতাপাড়া এলাকা থেকে ৪ নম্বর আসামি মোছা. রাজিয়া বেগমকে (৩৫) গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

আসামিদেরকে মাদারগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলারচিঠিডটকমে আরও পড়ুন :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

জামালপুরে র‌্যাবের অভিযানে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৯:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০