ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

কম্পপুরে স্বামীর হাতে স্ত্রী খুন, থানায় মামলা

কম্পপুরে নিহত গৃহবধূ ফাতেমার মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের কম্পপুর মধ্যপাড়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী সাঈদালীকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। ৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে তাদের নিজ ঘরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সাঈদালী পলাতক রয়েছেন। নিহত গৃহবধূর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

অভিযোগে জানা গেছে, জামালপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের কম্পপুর মধ্যপাড়া এলাকার মুদিদোকানি মো. সাঈদালী ও তার তার চতুর্থ স্ত্রী ফাতেমার (৩৫) মধ্যে পারিবারিক কলহ বিরাজ করছিল। সেই কলহের জের ধরেই ৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সাঈদালী নিজ ঘরে তার স্ত্রী ফাতেমাকে খুন করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ৪ অক্টোবর মধ্যরাতে ওই বাড়ি থেকে নিহত ফাতেমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

৫ অক্টোবর সকালে ফাতেমার মরদেহের তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার বুকের বাম পাশে ধারাল অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ফাতেমার মা জয়গুন বিবি বাদী হয়ে তার মেয়ের জামাই সাঈদালীকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার দাস এ প্রতিবেদককে জানান, গৃহবধূ ফাতেমা হত্যার ঘটনায় তার মা জয়গুন বিবি বাদী হয়ে সাঈদালীকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই আসামি সাঈদালী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কম্পপুরে স্বামীর হাতে স্ত্রী খুন, থানায় মামলা

আপডেট সময় ০৮:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০