ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা

বকশীগঞ্জ : দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তে ১০৭৬ নম্বর সীমান্ত পিলারের কাছে শূন্যরেখায় অবস্থান করছেন এক নারী। বিএসএফ তাকে পুশইন করার চেষ্টা করেছে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধায় ওই নারীকে পুশইন করতে পারেনি বিএসএফ।

১০ নভেম্বর, মঙ্গলবার সকালে পাথরের চর সীমান্তে এই ঘটনা ঘটে। এ্রই সংবাদ লেখা পর্যন্ত ওই নারী শূন্যরেখায় অবস্থান করছেন।

জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ১০৭৬ নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে ১০ নভেম্বর সকাল ৮টার দিকে ৩০ বছর বয়সি এক নারীকে পুশইনের চেষ্টা করে ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। ওই নারী বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়দের চোখে পড়ে। পরে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধার মুখে ওই নারী শুন্য রেখায় (নো-ম্যান্স ল্যান্ড) অবস্থান নেন। বিজিবি ও বিএসএফ দুই দেশের সীমান্তে সকাল থেকে সীমান্তেই অবস্থান করছেন।

৩৫ বিজিবি জামালপুরের সহকারী পরিচালক ইমাম হোসেন এই প্রতিবেদককে বলেন, সকালে ওই নারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করে। বর্তমানে বিজিবি পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা

আপডেট সময় ০৮:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬