ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

ধর্ষণের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে জামালপুরের সমমনা বিভিন্ন বেসরকারি সংগঠন।

৫ অক্টোবর বিকাল ৫টায় শহরের বকুলতলা চত্বরে মানববন্ধনে সভাপতিত্ব করেন তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান।

এতে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক সমন্বয়কারী মনির হোসেন, আমরাই পারি জেলা জোটের সদস্য তারিকুল ফেরদৌস, শামীমা বেগম, সাংবাদিক আসমাউল আসিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার প্রকল্প কর্মকর্তা রাসেল মিয়া।

বক্তারা সকল ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন আয়োজন করা হয় দুর্বার বিকশিত নারী নেটওয়ার্ক, নারীপক্ষ, আমরাই পারি জেলা জোট ও সমমনা সংগঠনগুলোর যৌথ উদ্যোগে।

বাংলারচিঠিডটকমে আরও পড়ুন :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার

ধর্ষণের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ১০:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০