ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল কড়ি কাইট্টা উদ্ধারকারী সেই স্কুলছাত্রী রিশাকে পুরস্কৃত করলেন শেরপুর জেলা প্রশাসক কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প আল আকাবা সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে গ্রাহকদের ৫ দফা দাবিতে মানববন্ধন যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর ছবি বিকৃত করায় ওয়ালটনের কর্মচারী গ্রেপ্তার

হামিদুর রহমান

হামিদুর রহমান

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে মাদারগঞ্জ উপজেলায় বিশ টাকার নোটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করায় হামিদুর রহমান (৩০) নামে এক যুবককে গেপ্তার করেছে পুলিশ। মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ১১ জুলাই রাতে তাকে গ্রেপ্তার করে।

হামিদুর রহমান উপজেলার বালিজুড়ি বাজারের মোস্তাক মিয়ার সেবা ইলেক্ট্রনিক্স এর ওয়ালটন শো-রুমের কর্মচারী ও গুনারীতলা ইউনিয়নের গোপালপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, গ্রেপ্তার হামিদুর বিশ টাকার একটি নোটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে কলম দিয়ে বিকৃত করেন এবং একটি বাজে মন্তব্য লিখে তার ফেসবুক প্রোফাইলের টাইমলাইনে শেয়ার করেন। বিষয়টি সকলের দৃষ্টিগোচর হলে শহর ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ মামুন মাদারগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ রাতে তাকে গ্রেপ্তার করে। তাকে ১২ জুলাই জেল হাজতে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর ছবি বিকৃত করায় ওয়ালটনের কর্মচারী গ্রেপ্তার

আপডেট সময় ১২:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০