ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জামালপুরে তাস ও নগদটাকাসহ তিন জুয়াড়ি আটক

নান্দিনা বাজারে জুয়ার আসরে পুলিশি অভিযানে নগদ টাকা ও তাসের বান্ডিলসহ আটক তিনজন জুয়াড়ি। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরের নান্দিনা বাজারে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও তাসের বান্ডিলসহ তিনজন জুয়াড়িকে আটক করেছে সদর থানা পুলিশ। ২৩ সেপ্টেম্বর গভীর রাতে এ অভিযান চালায় পুলিশ। ২৪ সেপ্টেম্বর দুপুরে থানায় মামলা দায়ের করে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক জুয়াড়িরা হলেন- জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নের নান্দিনা নয়াপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে মো. জাহাঙ্গীর (৪৮), নান্দিনা বালিয়াপাড়া গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৫৪) এবং লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে ওবায়দুল হক কালু (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ২৩ সেপ্টেম্বর গভীর রাতে সদর উপজেলার নান্দিনা বাজারের রং ব্যবসায়ী ওবায়দুল হক কালুর দোকানে অভিযান চালায়। ওই দোকানের পেছনের কক্ষে তাস দিয়ে জুয়াখেলা চলছিলো। ওই জুয়ার আসর থেকে ওবায়দুল হক কালু, মো. জাহাঙ্গীর ও আব্দুল জলিলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৯৮৭ টাকা, বিছানার চাদর ও মোমবাতি জব্দ করা হয়।

এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে ২৪ সেপ্টেম্বর সকালে আটক তিনজন জুয়াড়ির বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় করে সদর থানায় মামলা দায়ের করেছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘পুলিশি অভিযানে আটক তিনজন জুয়াড়ির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

জামালপুরে তাস ও নগদটাকাসহ তিন জুয়াড়ি আটক

আপডেট সময় ০৭:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯