ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

সাকিবের ২০০তম ম্যাচ

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বাংলারচিঠিডটকম ডেস্ক: বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ২০০তম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৫ জুন বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই লাল-সবুজ জার্সি গায়ে ২০০তম ম্যাচ খেলার মাইলফলক অর্জন করবেন সাকিব।

এখন পর্যন্ত ১৯৯ ম্যাচে ব্যাট হাতে ৭টি সেঞ্চুরিতে ৫৭৯২ রান ও বল হাতে ২৫০ উইকেট শিকার করেছেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ। ৭৫ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন তিনি।

সাকিবের আগে বাংলাদেশের হয়ে ২০০ ম্যাচ খেলেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও উইকেটরক্ষক-সাবেক দলপতি মুশফিকুর রহিম। মাশরাফি ২০৮টি ও মুশফিক ২০৬টি ম্যাচ খেলেছেন। চলতি বিশ্বকাপে আর ছয়টি ম্যাচ খেললেই বাংলাদেশের হয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে ২শ’ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সূত্র : বাসস

আরও পড়তে পারেন : ৫ জুন নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে দুরন্ত বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

সাকিবের ২০০তম ম্যাচ

আপডেট সময় ০৪:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০১৯