ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে আন্তর্জাতিক মে দিবস উদযাপিত

মে দিবসের গণসঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস উদযাপিত হয়েছে। ১ মে এ উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন মিছিল-সমাবেশ ও উদীচী শিল্পীগোষ্ঠী গণসঙ্গীত পরিবেশন করেছে।

মে দিবস উপলক্ষে জেলা প্রশাসন বেলা ১২টার দিকে শহরের তমালতলা মোড় থেকে মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা হাকিম মোহাম্মদ সুহেল মাহমুদ। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় শ্রমিক লীগ বেলা পৌনে ১২টার দিকে জামালপুর কেন্দ্রীয় বাস টারমিনাল থেকে বিশাল মিছিল বের করে। আওয়ামী লীগ ও সমমনা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা এ মিছিলে অংশ নেয়। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

মে দিবসে শ্রমিক লীগের মিছিল। ছবি : মাহমুদুল হাসান মুক্তা
মে দিবসে শ্রমিকদলের মিছিল। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

বেলা সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখা ও সমমনা শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মে দিবসের মিছিল বের করে।

দিবসটি উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল ও সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহার পরিচালনায় শহরের দয়াময়ী মোড়ে উন্মুক্ত স্থানে পরিবেশিত হয় গণসঙ্গীতানুষ্ঠান। উদীচীর শিল্পীরা শ্রমজীবী মানুষের জন্য নিবেদিত গণসঙ্গীত পরিবেশন করে মে দিবসের তাৎপর্য তুলে ধরেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল

জামালপুরে আন্তর্জাতিক মে দিবস উদযাপিত

আপডেট সময় ০৬:৩৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯