ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

দেশের প্রতিটি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জামালপুর সাংবাদিক ফোরাম-ঢাকা’র প্রীতি সম্মিলন অনুষ্ঠানে অতিথিদের সাথে সাংবাদিকবৃন্দ। ছবি : সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল করা হবে।

২৬ এপ্রিল দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিত জামালপুর সাংবাদিক ফোরাম-ঢাকা’র প্রীতি সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রীতি সম্মিলন অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকায় কর্মরত জামালপুরের সাংবাদিকদের সংগঠন জামালপুর সাংবাদিক ফোরাম, ঢাকা।

ফোরামের সভাপতি মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সংসদ সদস্য মির্জা আজম, জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

চিকিৎসক মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলায় একটি করে ১০০ শয্যার হাসপাতাল তৈরি করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জামালপুরও এগিয়ে যাবে। জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ করা হবে। আমি ২৫০ শয্যার হাসপাতাল করার ঘোষণা দিয়েছি। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করা হবে। টেন্ডার হয়ে গেছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম বলেন, জামালপুরে ৫০টির বেশি উন্নয়ন প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছে। যার ১০ শতাংশও দৃশ্যমান হয়নি, শুধুমাত্র স্থানীয় জেলা প্রশাসনের অদক্ষতার কারণে। এই বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার জন্য জামালপুর সাংবাদিক ফোরামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য মির্জা আজম আরও বলেন, দেশের প্রতিটি বিভাগে একটি বা একাধিক বিমান বন্দর থাকলেও, ময়মনসিংহ বিভাগে কোনো বিমান বন্দর নেই। আমরা আমাদের বিভাগে একটি বিমানবন্দর চাই। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

দেশের প্রতিটি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:১৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯