ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে জেলী আক্তার বিজয়ী

মোছা. জেলী আক্তার

মোছা. জেলী আক্তার

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ফুটবল প্রতীকে মোছা. জেলী আক্তার বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১০ মার্চ রাত সাড়ে সাতটায় বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

মোছা. জেলী আক্তার পেয়েছেন ৬৬ হাজার ৩৪৩ ভোট। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী মাহমুদা আক্তার পেয়েছেন ৮ হাজার ৪৯৫ ভোট।

নির্বাচন কার্যালয় সূ্ত্রে জানা গেছে, উপজেলার পৌরসভাসহ আটটি ইউনিয়নে ৮৮টি ভোটকেন্দ্রে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৪৯ জন।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন পাঠান এবং ভাইস চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার সংক্ষিপ্ত পথসভায় ভোটারদের উদ্দেশে বলেন, আমার এই বিজয় সরিষাবাড়ীর সকল মানুষকে উৎসর্গ করলাম। আমি বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার একজন সহযোদ্ধা হয়ে সরিষাবাড়ীর সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করতে চাই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

সরিষাবাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে জেলী আক্তার বিজয়ী

আপডেট সময় ১০:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯