ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

শেরপুর-২ আসনে আওয়ামী লীগের ৬, বিএনপির ৫, জাতীয় পার্টির ২ মনোনয়ন প্রত্যাশী

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি থেকে ১৩ জন মনোনয়ন প্রত্যাশী তাদের দলীয় মনোনয়নপত্র কিনেছেন।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের প্রার্থী হতে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেছেন ছয়জন। তারা হলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সদস্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল, সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, জেলা আওয়ামী লীগের সদস্য সরকার গোলাম ফারুক ও জেলা আওয়ামী লীগের সম্মানীত সদস্য অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।

এ দিকে বিএনপি দলীয় মনোনয়নপত্র কিনেছেন পাঁচজন। তারা হলেন- বিএনপির সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছেলে ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক তথ্য সচিব ব্যারিস্টার এম হায়দার আলী, জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান রিপন এবং বিএনপি নেতা জায়েদুর রশীদ শ্যামল ও মাজহারুল ইসলাম বাবু।

অন্যদিকে জাতীয় পার্টি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই প্রার্থী। এরা হলেন- সাবেক মন্ত্রী মরহুম অধ্যাপক আব্দুস সালাম এর ছেলে জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শওকত সাঈদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তালুকদার রোজী সিদ্দিকী।

এ ছাড়া অন্য কোনো দলের কোনো প্রার্থী মনোনয়নপত্র কিনার খবর পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

শেরপুর-২ আসনে আওয়ামী লীগের ৬, বিএনপির ৫, জাতীয় পার্টির ২ মনোনয়ন প্রত্যাশী

আপডেট সময় ০৬:৪০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮