ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন

দেওয়ানগঞ্জ : সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

নেত্রকোণায় কর্মরত সাংবাদিক লুৎফর রহমান আলিফকে গুলি করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর, সোমবার সকালে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মডেল থানার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন।

​দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা, জ্যেষ্ঠ সহ-সভাপতি তারেক মাহমুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন মণ্ডল, সহ-সভাপতি ফারুক মিয়া, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক আজাদ হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হারুন অর রশিদ প্রমুখ। মানববন্ধনের আলোচনা সভা সঞ্চালনা করেন ​​দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফুলু।

​সমাবেশে বক্তারা সাংবাদিক লুৎফর রহমান আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে এই ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন

আপডেট সময় ১০:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬