ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুরে চারদিনব্যাপী আয়কর মেলা শুরু

বেলুন উড়িয়ে আয়কর মেলার উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

‘উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন, আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে শুরু হয়েছে চারদিনব্যাপী আয়কর মেলা। ১৪ নভেম্বর সকালে জামালপুর শহরের পুরাতন পৌরসভা গেট এলাকায় ময়মনসিংহ কর অঞ্চলের জামালপুর সার্কেলের সহকারী কর কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর সার্কেলের সহকারী কর কমিশনার নুরুল হুদা ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন পিপিএম বার বেলুন উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ইকরামুল হক নবীন, জামালপুর জেলা আয়কর বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আতাউর রহমান ও সাধারণ সম্পাদক মো. আজিজুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইটিপি মো. আব্দুর রশিদ।

চারদিনব্যাপী এ মেলায় আয়করের আওতায় আসার আগ্রহীদের বিভিন্ন পরামর্শসহ আয়কর রিটার্ন জমা নেওয়া, নতুন আয়কর দাতার নিবন্ধন, বিনামূল্যে আয়কর ফরম বিতরণ ও রাষ্ট্রয়াত্ব দুটি ব্যাংকের বুথে টাকা জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে চারদিনব্যাপী আয়কর মেলা শুরু

আপডেট সময় ০৪:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮