ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড়

মঠবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় হামিদা আক্তার নামে এক দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ২৮ সেপ্টেম্বর সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়নায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

নিহত হামিদা আক্তার উপজেলার উত্তর সোনাখালী গ্রামের মো. হাসেম খলিফার মেয়ে। ৯৫ নম্বর উত্তর নলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন, সকাল ৯টার দিকে সে ঘরে ছিল। মা ফাতিমা বেগম বসতঘরের বাইরে গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলেন। সাড়ে ৯টার দিকে হামিদার মা ঘরে এসে আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা এসে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মা বাবার সঙ্গে অভিমানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮