ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

দলে যোগ দিলেন সাকিব আল হাসান

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
এশিয়া কাপে শিরোপা জিততে চায় বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে প্রথম দিনের অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে, প্রথম ম্যাচ থেকে মাঠে নামবেন কিনা এ ব্যাপারে কিছু জানাননি তিনি।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার অনুশীলনে অংশ নেন মাশরাফি, মুশফিকরা। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করেছেন সাকিব।

সাকিব আল হাসান বলেন, ‘আমারা শিরোপা জিততেই এখানে এসেছি। কিন্তু আমার এও জানি, সেটা কতটা কঠিন। আমরা সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্ট সিরিজ হেরেছি। হংকংও তাদের সামর্থ্য প্রমাণ করেছে। তাইতো কোন প্রতিপক্ষকে হালকা ভাবে নিচ্ছি না। এখানে প্রচুর বাংলাদেশি আছেন। তারা আমাদেরর সমর্থন দিতে মাঠে আসবেন। যা আমাদের আলাদা অনুপ্রাণিত করবে।’

কন্ডিশনের কথা বিবেচনায় রেখে ৯ সেপ্টেম্বর দুবাই যায় ১৪ সদস্যের বাংলাদেশ দল। ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি তামিম ইকবাল এবং রুবেল হোসেন। ভিসা পেয়ে যাওয়ায় ১১ সেপ্টেম্বর রাতে দেশ ছাড়ার কথা রুবেলের। তবে তামিমের সমস্যার সমাধান এখনো হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

দলে যোগ দিলেন সাকিব আল হাসান

আপডেট সময় ০৮:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮