ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জামালপুরে দোকান মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত

জামালপুর : সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা শাখা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম কালা। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ দোকান মালিক সমিতি, জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান খুব শিগগির অনুষ্ঠিত হবে। সেই অভিষেক অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর, শনিবার রাতে দোকান মালিক সমিতির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

পরামর্শ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি সোলায়মান কবির স্বপন। সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম কালার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও ব্যবসায়ী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মোকছেদুর রহমান হারুন, জামালপুর মোবাইল অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল রানা, সিংহজানী আঞ্চলিক দোকান মালিক সমিতির সভাপতি এম এ কামাল শাহীন, দোকান মালিক সমিতির নেতা সাজ্জাদ হোসেন পল্টন, ইমরান হোসেন ইরান, মাঈন উদ্দিন বাবুল, অধ্যাপক আলতাফ হোসেন, শাহাদত হোসেন বাবুল, শাহীনুর রহমান ও স্টেশন ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তুফান মুখ।

বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম কালা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতো হবে। ব্যবসায়ী সমাজের কল্যাণে নবগঠিত কমিটির প্রত্যেককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অভিষেক অনুষ্ঠানকে সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানকে সুন্দর, সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে ব্যবসায়ী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা, সার্বিক ব্যবস্থাপনা এবং অনুষ্ঠান সফল করতে করণীয় বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সভা শেষে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরামর্শ সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ৪৭টি বেসিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জামালপুরে দোকান মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬