ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

ঢাকা : যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিন শিশুসহ চারজন নিহত হয়েছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিন শিশুসহ চারজন নিহত হয়েছে বলে জানা গেছে।

১৫ অক্টোবর, বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যমগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ওরেগনের বেন্ড শহরের সিলভার রেল ইলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। এতে অন্তত তিন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। সিএনএনও ৪ জন নিহতের খবর জানিয়েছে।

এর আগে পুলিশ সাংবাদিকদের জানায়, গুলির ঘটনায় একাধিক ব্যক্তি হতাহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় হামলাকারীও নিহত হয়েছে বলে জানায় পুলিশ।

সিএনএন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোর। সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

আপডেট সময় ০৫:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬