ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন

জামালপুর : বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ছয়তলা বিশিষ্ট নবনির্মিত তিনটি ভবনের উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে ২৮ সেপ্টেম্বর, সোমবার দুপুরে কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বাত্মক গুরুত্ব দিয়েছেন। সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। একটা জাতি উন্নয়ন সমৃদ্ধিতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা। শিক্ষা কারিকুলাম থেকে অনেকটা পেছনে গিয়েছিলাম। সেখান থেকে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা, ক্রীড়া সংস্কৃতিকে সর্বাত্মক গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার সাথে সাথে ক্রীড়া সংস্কৃতি এগুলোকে গুরুত্ব না দিলে মানবিক মূল্যবোধ মানুষ গড়ে উঠে না। নারীদের শিক্ষা প্রসারের ক্ষেত্রে এই নবনির্মিত ভবনগুলো নির্মাণ করা হয়।

জামালপুর : নবনির্মিত ভবনের উদ্বোধনী নামফলক উন্মোচন করেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আবরারুল আলম তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী, উপাধ্যক্ষ অধ্যাপক মো. শাহ আলম, ইংরেজি বিভাগের অধ্যাপক জয়শ্রী ঘোষ, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষার্থী আবৃত্তি আমিন প্রমুখ।

পরে প্রধান অতিথি সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন ভবন তিনটির উদ্বোধনী নামফলক উন্মোচন করেন। ভবন তিনটির মধ্যে ছয়তলা একাডেমিক ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৭৪ টাকা। ছয়তলা প্রশাসনিক ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ১৬ লাখ ৫৫৩ টাকা। পাঁচতলা মাল্টিপারপাস ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৩৫ লাখ ৫২১ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন

আপডেট সময় ১০:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬