ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুর : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীল শোভযাত্রায় অংশ নেন সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু ও অন্যান নেতা-কর্মীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর, মঙ্গলবার ইসলামপুর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু।

ইসলামপুর : আলোচনা সভা মঞ্চে সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু ও অন্যান্য নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য আত্মমর্যাদাশীল জাতি গড়ে তুলেছিলেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যারা প্রাণ উৎসর্গ করেছেন। বিএনপির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম। দেশের জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়। সেই লক্ষ্যেই বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে চলছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতি, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৯:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬