ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ইসলামপুর : দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা। ছবি : বাংলারচিঠিডটকম

সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময় রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে জামালপুরের ইসলামপুর বাজারের তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৩১ আগস্ট, রবিবার রাত ৮টার পর অভিযানে এসব প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো.জোবায়ের।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর মার্কেট, দোকানপাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা রয়েছে। নির্ধারিত সময়ের পরও কিছু ব্যবসায়ী দোকানপাট খোলা রেখে ব্যবসা পরিচালনা করছিলেন। বিষয়টি নজরে আসায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ইসলামপুর বাজারের আশরাফ স্টোর, বিশাল বস্ত্রালয় ও একটি ক্রোকারিজ দোকান ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

(ইউএনও) শাহ মো.জোবায়ের এই প্রতিবেদককে বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, ব্যবসা পরিচালনায় শৃঙ্খলা এবং নির্ধারিত সময়সূচি নিশ্চিত করার লক্ষ্যেই এই ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ১০:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬