ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মাদারগঞ্জ : অটোরিকশা চালক জহুরুল ইসলামের মরদেহ উদ্ধারের ঘটনাস্থল। ইনসেটে তার ছবি। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলাম (৬০) নামের এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ এলাকায় সড়কের পাশের একটি ফসলের খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জহুরুল ইসলাম গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মন্ডলের ছেলে। তিনি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, ১৭ আগস্ট, সোমবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। পরে রাত ২টার দিকে গুনারীতলা ইউনিয়নের আমলীতলা সেতুর উত্তর পাশে সড়কের উপর তার অটোরিকশাটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে জহুরুলকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে জহুরুলের কোন সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় তার ছেলে থানায় নিখোঁজের অভিযোগ করেন।

২০ আগস্ট দুপুরে উপজেলার মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পূর্ব চরপাকেরদহ এলাকায় সড়কের পাশে একটি খেতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক কৃষক। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি জহুরুল ইসলামের বলে শনাক্ত করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এই প্রতিবেদককে বলেন, নিখোঁজের তিনদিন পর জহুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬