ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত যমুনা নদীতে পিটিয়ে হত্যা আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ১৫ আগস্ট, শনিবার দুপুরে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটনের সভাপতিত্বে দোয়াপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন বলেন, শহিদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানে সহধর্মিনী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মা বিএনপির আপসহীননেত্রী ও সফল সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শের কেন্দ্র বিন্দু। তাঁকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একজন পথিকৃত হিসাবে অনুপ্রেরণা দিবে। তাঁর আদর্শকে লালন করে দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে নি:স্বার্থভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শহর ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ। দোয়া মাহফিলে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬