ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী পাচার হয়ে মায়ের সাথে এসে যৌনপল্লীতে আটকা পড়া শিশু মল্লিকার (ছদ্মনাম) জীবন বিভীষিকাময় ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এনজিওকর্মীর শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

দেওয়ানগঞ্জ : ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন মাদকাসক্ত যুবক মোস্তফাকে বিনাশ্রম কারাদণ্ড দেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ফেন্টানাইল বড়ি খেয়ে নেশা করার দায়ে মোস্তফা (২১) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ড প্রাপ্ত মোস্তফা দেওয়ানগঞ্জ পৌরসভার বা‌দেশশা‌রিয়াবাড়ি গ্রামের মুস‌লিম উ‌দ্দিনের ছেলে।

জানা গেছে, মোস্তফা দীর্ঘদিন ধ‌রে ফেন্টানাইল বড়ি খেয়ে সংসারে অশান্তি সৃষ্টি ও তার বাবাকে মারধর করতেন। এতে তার বাবা ও মা অতিষ্ঠ হ‌য়ে ২৩ জুন, মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন। পু‌লি‌শ দুপুরে পৌর শহরের বিস‌মিল্লাহ হাসপাতালের সাম‌নে থেকে তাকে আটক করে।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬ ধারার ৯ এবং ১০(৫) নম্বর দফায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ প্রতিবেদককে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

আপডেট সময় ১০:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬