ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ডিবির অভিযান : বকশীগঞ্জে ৯০ বোতল মদ উদ্ধার

বকশীগঞ্জ : ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী তাবিবুর রহমান তালুকদার ও রিদুয়ান বারী তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ২১ জুন, রবিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিমপাড়ার সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) ও পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।

জানা গেছে, জামালপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে ডিবি-১ এর সদস্যরা ২০ জুন, শনিবার বিকালে জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বকশীগঞ্জ পাখিমারা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বিদেশী মদ বহনের সময় ওই দুই ব্যক্তিকে ৯০ বোতল মদসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা। গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিভিন্ন জেলায় পাচার করতেন বলে জানায় ডিবি-১।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে। দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন এ প্রতিবেদককে বলেন, মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ বিষয়ে জনগণের সহযোগিতা কামনা করছি।

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

ডিবির অভিযান : বকশীগঞ্জে ৯০ বোতল মদ উদ্ধার

আপডেট সময় ০৯:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬