ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে জামালপুর এপির আয়োজনে মানববন্ধন

জামালপুর : বিশ্ব শিশুশ্রম দিবসে এপি’র আয়োজনে বের হয় শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি- এই প্রতিপাদ্যের আলোকে এবং বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লালকার্ড প্রদর্শনের মাধ্যমে জামালপুর বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

১৪ জুন, রবিবার বিকাল ৩টায় ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দেউরপাড় চন্দ্রায় উন্নয়ন সংঘের প্রধান কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। সড়ক পদক্ষিণ শেষে এলাকার প্রধান সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন জেলা শিশু সুরক্ষা নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, জামালপুর এপির সিডিও সাব্বির হোসেন রিয়াদ, দেউরপাড় নগর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সদস্য মোহাম্মদ আলী প্রমুখ। মানববন্ধনে নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি, পেশার শতাধিক মানুষ অংশ নেন।

জামালপুর : বিশ্ব শিশুশ্রম দিবসে এপি’র আয়োজনে অনুষ্ঠিত হয় মানববন্ধন।ছবি : বাংলারচিঠিডটকম

মানববন্ধনে জাহাঙ্গীর সেলিম বলেন, দেশে বিদ্যমান শিশু আইন, শিশু সুরক্ষা নীতিমালা, নারী শিশু নির্যাতন প্রতিরোধ আইন, শ্রম আইন থাকলেও যথাযথ কার্যকর পদক্ষেপের অভাবে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে।শিশুদেরকে অস্বাস্থ্যকর পরিবেশে বিশেষ করে ক্ষতিকর আবর্জনার কাজে তাদের যুক্ত করা হয়। এতে চর্মরোগ, শ্বাসকষ্টসহ মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। সঠিক বর্জ্যব্যবস্থাপনা থাকলে শিশুরা ঝুঁকিমুক্ত থাকত।

তিনি আরও বলেন, কারখানার পাশাপাশি গৃহকর্মে নিয়োজিত শিশুরা অধিক মাত্রায় শারীরিক নির্যাতনের পাশাপাশি যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে। সামান্য কারণে তাদের উপর বর্বর নির্যাতন চলে। এমন কি হত্যার মত লোমহর্ষক ঘটনাও ঘটছে।

মানববন্ধনে দাঁড়িয়ে দুই শিশু প্রতীকী হিসাবে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শন করে। শোভাযাত্রা ও মানববন্ধনে শিশুশ্রম বন্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে জামালপুর এপির আয়োজনে মানববন্ধন

আপডেট সময় ০৯:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬