ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

সরিষাবাড়ী : নিহত নিপু মিয়ার মরদেহ দেখতে তাদের বাড়িতে প্রতিবেশীরা ভিড় করেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু মিয়া (৩২) নামের এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। ৮ জুন, সোমবার ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীরবড়বাড়িয়া গামার বিলে মজিবর রহমানের সেচ পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা যোগাতে গিয়েই এ চুরি ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিপু মিয়া উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া পূর্বপাড়ার উসমান আলীর ছেলে।  বিদেশ থেকে দেশে ফিরে বিভিন্ন নেশায় জড়িয়ে পড়েন তিনি। ৭ জুন, রবিবার রাতে গামার বিলে মজিবর রহমান ও অপর সেচ পাম্প মালিক মিষ্টারের সেচ পাম্পের টাঙ্গানো সার্ভিস বিদ্যুৎের তার চুরি করতে যান।

এ সময় বিদ্যুতায়িত সার্ভিস তারে জডিয়ে পড়লে ঘটনাস্থলে মরা যান নিপু মিয়া। সকালে স্থানীয় পথচারীরা মাটিতে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা পুলিশে খবর দেয়। পরে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন এ প্রতিবেদককে বলেন, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত নিপু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

আপডেট সময় ১০:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬