ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার

সরিষাবাড়ী : বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশকে একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনের কাজ করে যাচ্ছেন। কৃষকদের উজ্জীবিত করতে সরকারিভাবে চলতি মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে।

২৪ মে, রবিবার বিকালে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ উদ্বোধনের সময় এসব কথা বলেন সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম।

তিনি আরও বলেন, সরকারি নিয়ম মেনে কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করা হবে। বর্তমান সরকার কৃষকদের মান উন্নয়ন করতে কৃষি কার্ডের মাধ্যমে বিভিন্ন সহায়তা দান করে যাচ্ছে। ধান সংগ্রহে কৃষকদের সবার আগে অগ্রাধিকার হতে হবে। তারপরে যদি কোন সুযোগ থাকে সেটাও নিয়ম মাফিকভাবে করতে হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, খাদ্য কর্মকর্তা শামছুল হক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবিনা খাতুন, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবিনা খাতুন এ প্রতিবেদককে বলেন, চলতি মৌসুমে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি ধরে এক হাজার ৮১৬ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি ধরে ৮৫৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। সরকারি এই সংগ্রহ কর্মসূচির মাধ্যমে কৃষকেরা ন্যায্যমূল্য পাবেন। এছাড়া খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার

আপডেট সময় ০৯:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬