ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সঠিকভাবে দায়িত্ব পালনে রিটার্নিং কর্মকর্তাদের সিইসির নির্দেশ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা। ছবি : সংরক্ষিত

প্রধান নির্বাচন কমিশনার খান মো. নুরুল হুদা (সংরক্ষিত ছবি)

বাংলারচিঠি ডটকম ডেস্ক : আসন্ন উপজেলা নির্বাচনে সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা।

তিনি ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে চতুর্থ পর্যায়ে উপজেলা নির্বাচনের রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে এ নির্দেশ দেন।

সিইসি বলেন, ‘গা-ছাড়া অবস্থা ও ঢিলাঢালা মনোভাব নিয়ে দয়া করে কেউ নির্বাচন পরিচালনা করবেন না। আপনাদের হাতে সম্পূর্ণ ক্ষমতা অর্পিত রয়েছে। সেই ক্ষমতাবলে আপনি নির্বাচন বন্ধ করে দিতে পারেন, একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দিতে পারেন। যতই প্রভাবশালী হোক না কেন, আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। তাকে জরিমানা করতে পারেন, জেলেও দিতে পারেন। একটা নির্বাচন পরিচালনা করার প্রত্যেকটা ক্ষমতা আপনার হাতে রয়েছে। সেই ক্ষমতা যদি প্রয়োগ করতে না পারেন, তাহলে ব্যর্থতা আপনার।’

তিনি বলেন, ‘আমরা কি বলেছি কখনও, আপনারা নির্বাচন সুষ্ঠু করবেন না, কোন একজন প্রার্থীকে জিতিয়ে দেবেন, কোন একটা দলের দায়িত্ব নিতে হবে, এ কথা কেউ বলেছে? তাহলে কেন মাথা উঁচু করে দৃঢ়তার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে পারবেন না?’

সিইসি বলেন, ‘কাউকে প্রভাবশালী, ক্ষমতাশালী মনে করে সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে, দয়া করে নির্বাচনের দায়িত্ব থেকে চলে যান। নির্বাচনের সময় আচরণবিধি ভঙ্গ করলে একজনের রাজনৈতিক পরিচয় এই, দলীয় পরিচয় এই, সামাজিক পরিচয় এই, তাকে তো আমি কিছু করতে পারব না। এরকম যদি আপনার মনে, আপনার চরিত্রে, ব্যবহারে কিছু থেকে থাকে, তাহলে যাওয়ার সময় গোপনে বলে যাবেন সচিব সাহেবকে, আমি কিন্তু এই দায়িত্ব পালন করতে পারব না। বাঘা বাঘা লোক রয়ে গেছে, তাদেরকে আমার পক্ষে সামাল দেওয়া সম্ভব না।’

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরীসহ কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সঠিকভাবে দায়িত্ব পালনে রিটার্নিং কর্মকর্তাদের সিইসির নির্দেশ

আপডেট সময় ০৯:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯