ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

শেরপুর-৩ আসনের নির্রাচনে জামায়াত প্রার্থীসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শেরপুর : যাচাই বাছাইয়ে জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। ছবি : বাংলারচিঠিডটকম

জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে দাখিল করা জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

৫ মার্চ, বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এ নিয়ে শেরপুর-৩ আসনে মোট পাঁচজন বৈধ প্রার্থী টিকে রইলেন।

এ নির্বাচনে বৈধ অন্য প্রার্থীরা হলেন বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলন (মার্কসবাদী) এর প্রার্থী মো. মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা।

আগামী ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য রয়েছে। পরদিন ১৫ মার্চ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তবে বৈধ প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মনোনয়নপত্র বাছাইকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভুঁঞা, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ প্রতিবেদককে বলেন, ১৫ মার্চ প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে জেলা নির্বাচন অফিস।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় এই আসনের নির্বাচন প্রথমে স্থগিত ও পরে বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আগামী ৯ এপ্রিল নির্বাচনে ভোটগ্রহণের দিন ধার্য করে নতুন করে তফসিল ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শেরপুর-৩ আসনের নির্রাচনে জামায়াত প্রার্থীসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপডেট সময় ১১:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬