ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হল ভিন্ন গ্রুপের রক্ত, রোগী সঙ্কটাপন্ন মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন

শপথ নিলেন জামালপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ

জামালপুর : শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ, রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মুহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে নব-নির্বাচিত সভাপতি আইনজীবী এস. এম তৌফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবুসহ নির্বাচিত সকল নেতৃবৃন্দ শপথ নেন। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী আব্দুল বারী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এস. এম তৌফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু, সাবেক সভাপতি আইনজীবী আব্দুল্লাহ, আইনজীবী আব্দুল আউয়াল, আইনজীবী শওকত আলী ও আইনজীবী দিদারুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভার পূর্বে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাচিত সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সহকারী নির্বাচন কমিশনার আইনজীবী মোহাম্মদ নুরুল করিম ছোটন।

জনপ্রিয় সংবাদ

আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শপথ নিলেন জামালপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ

আপডেট সময় ১০:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬