জামালপুরের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখা ১০ ডিসেম্বর, বুধবার বিকালে শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ লক্ষ্মীকান্ত পণ্ডিত বলেন, বাংলাদেশে নারী-পুরুষ, জাতি-ধর্ম-বর্ণ, গোত্র-গোষ্ঠী সকলের সমঅধিকার ও সমমর্যাদা এবং আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা খুবই জরুরি।
এতে আরও বক্তব্য রাখেন মুক্তিসংগ্রাম জাদুঘরের পরিচালক প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বণিক, অজয় পাল, সুভাশীষ তালুকদার, বিপুল কাঞ্জিলাল, প্রণব বসাক সুবল, সিদ্ধার্থ শংকর রায়, সরস্বতী রাজভর প্রমুখ।
মানববন্ধনে বিপুল সংখ্যক জনসাধারণ এবং সর্বস্তরের পেশাজীবী মানুষ অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 



















