ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

মাদারগঞ্জে বৃক্ষরোপণ, ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তা

মাদারগঞ্জ : উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস ও অন্যান্য নেতৃবৃন্দ ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা দেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হযেছে। একই সঙ্গে ক্যান্সার আক্রান্ত, সড়ক দুর্ঘটনায় আহত, অসহায় ও দরিদ্র মানুষের হাতে নগদ এক লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

৩১ অক্টোবর, শুক্রবার সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী ও চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল এলাকায় চার শতাধিক চারা রোপণ করা হয়। এছাড়াও পৌরসভার গাবেরগ্রাম, চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া, বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় ক্যান্সার রোগী, দুর্ঘটনায় আহত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা যুবদলের  জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদারসহ উপজেলা, পৌর, ইউনিয়ন যুবদল ও বিএনপির অঙ্গ সহযোগী দলেরন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস বলেন, জাতীয়তাবাদী যুবদল সব সময় জনগণের পাশে থেকেছে। ভবিষ্যতেও থাকবে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দুই হাজার বৃক্ষরোপণ, ক্যান্সারে আক্রান্ত, দুর্ঘটনায় আহত ও দরিদ্র মানুষের মধ্যে নগদ সহায়তা, বিনামূল্যে চিকিৎসা শিবির ও চোখের রোগীর অস্ত্রোপচার, মাছের পোনা অবমুক্তকরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং খাদ্যসামগ্রী বিতরণ।

মাদারগঞ্জ : উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস ও অন্যান্য নেতৃবৃন্দ গাছের চারা রোপণ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, দু’জন ক্যান্সার রোগীকে ৩০ হাজার টাকা, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দু’জনকে ৫০ হাজার টাকা এবং চারজন অসহায় ও দরিদ্র মানুষের হাতে ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। পরবর্তীতেও ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তায় উপজেলা যুবদল পাশে থাকবে।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

মাদারগঞ্জে বৃক্ষরোপণ, ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তা

আপডেট সময় ১০:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫