ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার
শেরপুরে সারজিস আলম

‘এনসিপি শুধুমাত্র সিটের রাজনীতির জন্য কারো সাথে জোট করবে না’

শেরপুর : সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিপিনেতা সারজিস আলম। ছবি : বাংলারচিঠিডটকম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি শুধুমাত্র সিটের রাজনীতির জন্য কারও সাথে জোট করবে না। যদি কেউ পরিবর্তনের জন্য কমিটমেন্ট দিতে পারে এবং কাজে সেটা প্রমাণ করার মত তারা ওইটুকু কমিটমেন্ট শো করে বা দেখায় তাহলে এনসিপি সময়ের বিবেচনায়, দেশের প্রয়োজনে ইলেক্টোরাল এলায়েন্সের দিকে যেতে পারে।

তিনি আরও বলেন, আবার যদি দেখা যায়, এরকম কমিটমেন্ট কারও থেকে পাচ্ছে না, শুধুই কথার ফুলঝুড়ি তাহলে এনসিপি এককভাবে নির্বাচন করতে পারে। তবে ইলেক্টোরাল এলায়েন্স হলেও এনসিপি অন্য কোন দলের মার্কায় বা অন্য কোনো দলের নামে নির্বাচন করবে না।

তিনি ১৩ অক্টোবর, সোমবার রাতে শেরপুর জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে দলের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা তো এখনো এটা কোথাও কনফার্ম করিনি যে, আমরা বিএনপির সাথেই জোট করছি। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই আলোচনাগুলো চলছে, যে দল অভ্যুত্থানের আকাংখাকে ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে, বিচারিক প্রক্রিয়াকে পরবর্তী সময়ে অব্যাহত রাখার জন্য কাজ করবে, ভারতীয় আধিপত্যবাদসহ যে কোনো আধিপত্যবাদের কিরুদ্ধে কাজ করবে, যে কমিটমেন্ট শুধু আসন কেন্দ্রীক নয় বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে, এমন কমিটমেন্ট আমাদের যে রাজনৈতিক দলগুলোর সাথে মিলবে আমরা তাদের সাথে ইলেক্টোরাল এলায়েন্সে যেতে পারি। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি বিএনপি বলেন কিম্বা জামায়াত বলেন তাঁরা তাঁদের জায়গা থেকে এককভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা অব্যাহত রাখতে পারবে না। এই যায়গায় এনসিপি আবশ্যক।

সারজিস আলম বলেন, শাপলা প্রতীক পেতে এনসিপির আইনগত বাধা আছে এমনটি কেউ দেখাতে পারেনি তাই আমরা আগামী দিনে আমাদের দলের শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো। এটির কোনো বিকল্প অপশন নাই।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতি নিয়ে আমাদের অবস্থান একেবারেই সুস্পষ্ট। আমরা উচ্চ কক্ষে পিআর চাই, নিম্নকক্ষে চাই না। এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় এবং উচ্চকক্ষের পিআর পদ্ধতির মাধ্যমে দেখতে পারি এ পদ্ধতির মাধ্যমে কতটুকু কাজ হল এবং এ পদ্ধতি দিয়ে বাংলাদেশ উপকৃত হয় কি না। না হলে এ পদ্ধতি থাকবে না।

এ সময় এনসিপি’র ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

শেরপুরে সারজিস আলম

‘এনসিপি শুধুমাত্র সিটের রাজনীতির জন্য কারো সাথে জোট করবে না’

আপডেট সময় ০৯:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫