ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

এইচএসসি পরীক্ষার ফলাফল : জামালপুরে পাশের হার ৪৯.৬৪%

এম ইউ শাকিল, জামালপুর ॥
জামালপুর জেলা সদরসহ সাতটি উপজেলার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। এর মধ্যে মেয়ে ৯ হাজার ৩৮ জন এবং ছেলে ৯ হাজার ৪৩৬ জন। এদের মধ্যে কৃতকার্য হয়েছে ৯ হাজার ১৭০ জন পরীক্ষার্থী। এর মধ্যে মেয়ে ৪ হাজার ৭৮৭ জন এবং ছেলে ৪ হাজার ৩৮৩ জন। অকৃতকার্য হয়েছে ৯ হাজার ৩০৪ জন পরীক্ষার্থী। পাশের হার ৪৯.৬৪ শতাংশ। দুইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন পরীক্ষার্থী কৃতকার্য হয়নি।

মোট আটটি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন, খাজা শাহ্ সুফি ইউনুস আলী কলেজ থেকে দুইজন, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ থেকে দুইজন, সুজাদ আলী কলেজ থেকে দুইজন, যমুনা সার কারখানা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে একজন, হাজরাবাড়ী সিরাজুল হক কলেজ থেকে একজন, ঝাউলা গোপালপুর কলেজ থেকে একজন ও ইসলামপুর জে জে কে এম মহিলা স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে দুইজন পরীক্ষার্থী।

এদিকে আব্দুল মমিন লাল মিয়া মহিলা কলেজ ও সাভারচর কলেজের কোনো পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হয়নি। আব্দুল মমিন লাল মিয়া মহিলা কলেজের মানবিক শাখা থেকে ১০ জন ও সাভারচর কলেজের মানবিক শাখা থেকে পাঁচজন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

এ ছাড়াও বকশীগঞ্জের নিলাখিয়া পাবলিক কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। মানবিক শাখা থেকে ১৭ জন এবং বিজ্ঞান শাখা থেকে দুইজন শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই কৃতকার্য হয়েছে। তবে ব্যবসায় শিক্ষা শাখার একজন এবং মানবিক শাখার একজন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত ফলাফল সূত্রে এসব তথ্য জানা গেছে।

আপলোডকারীর তথ্য

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষার ফলাফল : জামালপুরে পাশের হার ৪৯.৬৪%

আপডেট সময় ০৩:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮